কারা অধিদফতরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো: আনোয়ারুল কবীর।

রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই আদেশে কর্নেল মো: সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে। 

অন্যদিকে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাক্কলিত এই নিয়োগ ও বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বাসস