আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

এতে আরো বলা হয়, আগামী ২৩ অক্টোবর থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাটের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকবে।

উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। একইসাথে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। বাসস