বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন নিহতের সহপাঠী ফাইয়াজ আহমেদ রাতুল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ধানমন্ডি থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনকে। এ ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডায়মন্ড ওয়াল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালা, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান, আওয়ামী লীগের আওরঙ্গজেব সিদ্দিকী নান্নুসহ ২৪ জন আসামির নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, জিগাতলা এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ পালনকালে আসামিদের নির্দেশনা, পরিকল্পনা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আওয়ামী লীগ কার্যালয় থেকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সমাবেশে অংশ গ্রহণকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হামলা চালায়। এই ঘটনায় শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকী হামলায় জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আবদুল্লাহ সিদ্দিকীর পরিবারকে আসামিরা চাপ প্রয়োগে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করে।
শায়েস্তাগঞ্জে সাবেক চেয়ারম্যান, মেয়রসহ ২০০ জনের নামে মামলা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়রসহ ১১৫ জনের নামোল্লেখ করে ও ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক, শায়েস্তাগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের মো: ইয়াকুব আলীর পুত্র শেখ হৃদয় উরফে আতাউর রহমান হৃদয় বুধবার মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাবেক মেয়র মো: ছালেক মিয়া, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গাজীপুর রহমান ইমরান, ইসহাক আলী সেবন, মাসুদউজ্জামান মাসুক, আবুল কাশেম শিবলু, হুমায়ুন কবির সৈকত, হোসাইন মো: আদিল জজ মিয়া, ফজল তালুকদার, আব্দুল মুকিত, খায়রুল আলম, আব্বাস উদ্দীন তালুকদার প্রমুখ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, ৪ আগস্ট শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আসামিদের হামলায় শেখ হৃদয়, রুবেল রানা তালুকদার, রাজু মিয়া, আরমান মিয়াসহ ১০-১২ জন আহত হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
জিগাতলায় কলেজছাত্র হত্যা
শেখ হাসিনা, ডায়মন্ড ওয়ার্ল্ড ও রূপায়ণ মালিকের বিরুদ্ধে মামলা
কাদের, কামালসহ আসামি ২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার সিএমএম...



