ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। গতকাল বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে দুইজন এবং বালিয়াডাঙ্গি উপজেলায় অপর একজনের নিহতের ঘটনা ঘটে।
এরা হলেন, সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং নজরুল ইসলামের ছেলে মনির হোসেন (১৯) এবং বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমান। আহতরা হলেন, গড়েয়া গোপালপুর গ্রামের ফারুখ হোসেন, একই গ্রামের ফজিলা বেগম এবং ফরিদ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সাথে নিয়ে নদীতে গোসল করতে নামলে বজ্রপাতে নিহত হয় মনির ও আরিফুল। সে সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।



