মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। ব্যবসায়ী মো: মহিদুর রহমান (৫০) এবং মেয়ে রাফসা (১২)। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ধলেশ্বরী নদীর বায়রা খেয়া ঘাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ৭টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে একই স্থানে বাবা ও মেয়ে নদীতে ডুবে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ বাবা-মেয়ের লাশ স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বুধবার সারা দিন চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেননি। গতকাল সকাল থেকে আবার উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। তারা বড় বড়শি দিয়ে নদীর দুই পাড় থেকে টানার এক পর্যায়ে মেয়ে রাফার জামায় রশি আটকে গেলে উপরে তোলা হয়। এর কিছু দূরেই বাবা মহিদুরের মুখে বড়শি আটকে গেলে তাকেও উদ্ধার করা হয়।
ফরিদপুর প্রতিনিধি জানান. ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাশামদিয়ায় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এশিয়ান এক্সপ্রেসওয়েতে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ বাকি জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়স হবে তার। তার পরনে নীল রঙের একটি প্যান্ট ও নীল একটি গেঞ্জি রয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী পরিবহনের চাপায় এ ঘটনা ঘটে।
ধলেশ্বরীতে নিখোঁজ বাবা-মেয়ের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ বাবা-মেয়ের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। ব্যবসায়ী মো: মহিদুর রহমান (৫০) এবং মেয়ে রাফসা (১২)।...



