খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পানছড়ির লতিবান ইউনিয়নের চন্দ্রনাথ পাড়ার মৃত নন্দ মনি চাকমার ছেলে মন্যা চাকমা ওরফে সিজন (৫০), খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের নতুন বাগান প্রকল্প এলাকার কানচরন ত্রিপুরার ছেলে খরকসেন ত্রিপুরা ওরফে শাসন (৩৫) ও একই এলাকার মৃত আলো রঞ্জন চাকমার ছেলে পরান্টু চাকমা ওরফে জয়েন (২২)।
লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা জানান, শান্তি রঞ্জন পাড়ায় তিনজন ইউপিডিএফ (প্রসিত) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা হত্যা করেছে তা তিনি জানেন না।
নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানায়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফের তিন কর্মী নিহত হন।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য সঙ্ঘাত ও বৈষম্যবিরোধী তাদের প্রতিপক্ষ মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন।
উল্লেখ্য, গত এক মাসে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ/ছয়বার পাহাড়ের বিবদমান দু’টি আঞ্চলিক দলের সশস্ত্র সদস্যরা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়ে ব্যাপক গুলিবিনিময় ও হতাহতের খবর পাওয়া গেলেও কোনো পক্ষ স্বীকার বা নিশ্চত করেনি।
পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ দিকে ইউপিডিএফের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি...



