বর্ণিল আয়োজনে মালদ্বীপে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন রাতে রাজধানী মালের একটি বাঙালি রেস্তোরাঁয় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।
দৈনিক নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিত্বকারী বাংলা প্রেস ক্লাবের সভাপতি এমরান হোসেন তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক আবদুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের কর্মকর্তা হায়দার আলী সাবু, মালদ্বীপ শাখা বিএনপির সহ-সভাপতি শাহ আলম, মো: ফারুক, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহ-দফতর সম্পাদক আবদুল মান্নান, মালদ্বীপ শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব নুর নবী মানিক, যুবদল নেতা আল-আমীন, মাহবুব আলম, জুয়েল শিকদার, টায়ার এক্সপ্রেসের ম্যনেজার সবুর তালুকদার, আবদুল অহিদ ও হুমায়ুন গাজী প্রমুখ।
অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেন, বিগত ১৬ বছর বহু প্রতিবন্ধকতার মুখোমুখী হয়েছে ‘দৈনিক নয়া দিগন্ত’। ফ্যাসিস্ট সরকারের আমলে নয়া দিগন্ত ছিল মেঘাচ্ছন্ন। বারবার বাধাগ্রস্ত হয়েছে পথচলা। তবুও থেমে যায়নি পত্রিকাটি। বরং পাঠকপ্রিয়তায় অনন্য উচ্চতায় আসীন হয়েছে। দৈনিক নয়া দিগন্ত নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনন্য। জাতির দৃষ্টি কেড়েছে বারবার।
অনুষ্ঠানে বাংলা প্রেস ক্লাবের সভাপতি বলেন, গত ১৬ বছর আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল। জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এ বিপ্লবকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নয়া দিগন্ত অনেক প্রতিকূলতা মাড়িয়ে আজকে এ অবস্থানে এসেছে। আগামীতে নয়া দিগন্তের পথচলা সুন্দর হোক।
প্রধান অতিথির বক্তব্যে সভাপতি খলিলুর রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, নয়া দিগন্তের দীর্ঘ পরিক্রমার ইতিহাস রয়েছে। তাই নয়া দিগন্তকে আরো এগিয়ে যেতে হবে। আপনি যদি সত্য প্রকাশ করেন, নীতিতে অটল থাকেন, তাহলে আপনার সমালোচনা হলেও জনপ্রিয়তা বাড়বে।
তিনি আরো বলেন, নয়া দিগন্ত পত্রিকা দেশ এবং প্রবাসের অনেক পাঠকের কাছে জনপ্রিয়। তাদের প্রত্যেক সেক্টরে আরো উন্নতি করতে হবে। সাংবাদিকরা যেন বাধাহীনভাবে মতামত প্রকাশ করতে পারে, মূলনীতিতে অটল থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি নয়া দিগন্তের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে মালদ্বীপ প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার পাঠক শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মালদ্বীপে বাংলাদেশী প্রতিষ্ঠান ঢাকা ট্রেডার্স।



