ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনো কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা গেছে, গত বুধবার বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। এতে বাংলাদেশী ব্যবসায়ীরাও পড়েছেন ক্ষতির মুখে।
চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী ও ব্যবসায়ী রুবেল আহমদ জানান, বুধবার থেকে আমদানি ও রফতানি বন্ধ থাকায় প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে রয়েছে। ভারতে অনেক মাছসহ কাঁচাপণ্য পাঠানো হতো, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।
তারা আরো জানান, বুধবার হঠাৎ করেই ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে সেখানে তাদের পতাকা বেঁধে দেন। এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসাথে ভারত থেকেও কোনো মালামাল আসছে না।
চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: হাবিবুর রহমান শুক্রবার বিকেলে বলেন, গত বুধবার বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় এখনো আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আমরা ভারতে যোগাযোগ করেছি কিন্তু এখনো তারা কিছু জানায়নি।
ইসকনের বাধায় কুলাউড়ার শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি বন্ধ
ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বিকেল ৫টায় শেষ খবর...



