লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করছে। খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বাধা প্রদান করে। ফলে বিজিবির বাধায় বিএসএফ কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ রাখে। গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিএসএফের ৬ ব্যাটালিয়নের করুন ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের ডিএমপি ৮/৫১ এস হতে ভারতের প্রায় ৬০ গজ অভ্যন্তরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সেই সাথে লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন করার কাজ শুরু করে।
প্রথমে বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করে। এতে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানাতে থাকে। একপর্যায়ে বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হয়। সীমান্তে বিজিবির সর্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের কাছে প্রতিবাদ লিপি পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল সেলিম আল দ্বীন (পিএসসি) বলেন, বিএসএফ কোনো প্রকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিবি তার উপযুক্ত জবাব দেবে। এটা বিজিবির ডিজি পর্যায়ের নির্দেশ। এ বিষয়ে দহগ্রাম বিজিবিকে বিএসএফের যেকোনো অপতৎপরতা রুখে দিতে নির্দেশ দেয়া হয়েছে।
পাটগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণচেষ্টা
বিজিবির বাধায় সাময়িক কাজ বন্ধ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করছে। খবর...



