জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহকারী গাড়ি হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৯ অক্টোবর) ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। তবে এর আগের এক পোস্টে ঢাবির মসজিদে নেয়ার কথা বলা হয়েছিল। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পরে সিদ্ধান্ত বদলানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।’

এর আগে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান।