ময়মনসিংহের ত্রিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ফিশারি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে মঠবাড়ী ইউনিয়নের খাগাটি গ্রামের আব্দুল মতিন মাস্টার প্রতিদিনের মতো তার বাড়ির পাশে ফিশারিতে রাত যাপনের জন্য বাড়ি থেকে বের হন। বুধবার ফজরের নামাজ পড়তে মসজিদে না আসায় মুসল্লিরা তার ফিশারির ঘরে গিয়ে খোঁজ করেন। সেখানে না পেয়ে তার বাড়িতে খোঁজ নেয়া হয়। তার পরিবারের সদস্যরা ভোর ৬টার দিকে ফিশারির পানিতে মতিন মাস্টারের গলাকাটা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আব্দুল মতিন স্থানীয় খাগাটি জামতলী মাদরাসার সহকারী শিক্ষক। নিহতের ছেলে মাহমুদুল হাসান বলেন, আমার বাবার হত্যাকাণ্ড রহস্যজনক।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ত্রিশালে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
ময়মনসিংহের ত্রিশালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ফিশারি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে ত্রিশাল...



