নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ বাবুল (২২)। তিনি ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৪) নামে অপর এক যুবক আহত হন। তিনি উপজেলা ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে।
গতকাল মঙ্গলবার ভোরে ডিমলা উপজেলার কালীগঞ্জ সংলগ্ন তিস্তা নদীর চরে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে তিস্তা নদীর চরে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করলে ভারতের মেখলিগঞ্জ মহকুমাধিন কুচলিবাড়ি থানার অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাবুল ও সাইফুলের ওপরে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল নিহত ও সাইফুল ইসলাম আহত হন। পরে আহত সাইফুলকে উদ্ধার করে ভারতের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল ইসলামের মা শেফালী বেগম বলেন, লোকজনের নিকট শুনেছি সাইফুলকে গুলি করে বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। অপর দিকে নিহত বাবুল মিয়ার পিতা নূর মোহাম্মদ ছেলের লাশ ফেরতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বিএসএফ-এর গুলিতে নিহতের ঘটনাটি স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।
ডিমলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ বাবুল (২২)। তিনি ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের...



