সিরাজগঞ্জের কাজিপুরে মদপান করে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরো আট তরুণ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ভোর রাতে হাসপাতালে মৃত্যুবরণকারী দুই তরুণ হলেনÑ কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে গোলাম রব্বানী ওরফে সাদ্দাম (২৫) ও কোরবান আলীর ছেলে রাসেল (২৪)। কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই তরুণ মদপান (অ্যালকোহল স্পিড) করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাদের রাত সাড়ে ১১টা কাজিপুর হাসপাতালে ভর্তি করেন। পরে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান বলেন, বিয়াড়া গ্রামের সিদ্দিকের ছেলে সেনাসদস্য মানিকের বৌভাতে এসে ওই তরুণরা দুপুরের খাবার খান। রাতে তারা বাড়ি ফিরে বমি করতে থাকেন। পরে তাদের কাজিপুর হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর সাদ্দাম ও রাসেলের মৃত্যু হয়। বাকি আটজন রাশেদ (১৫), আবু বক্কর (২৫), নাইম ইসলাম (১৬), শাকিল (২২), জাহাঙ্গীর (২৫), স্বপন (২৫), রোমান (২২) সাদ্দম (২৭) সেখানে চিকিৎসাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, খাদ্যে বিষক্রিয়া নাকি মদপানে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হাসপাতালের মৃত্যু সনদে মদপানে মৃত্যু লেখা রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজিপুরে মদপানে দুই তরুণের মৃত্যু অসুস্থ ৮ জন
সিরাজগঞ্জের কাজিপুরে মদপান করে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরো আট তরুণ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ...



