রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, বর্তমান যুগে অন্যান্য জাতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে ও সমৃদ্ধির ধারা বজায় রাখতে হলে প্রযুক্তি খাতে বাংলাদেশকে স্বনির্ভর হতে হবে। পৃথিবীর সব রাষ্ট্রই এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের জন্য শক্ত ভিত্তি গড়ে তুলছে। প্রযুক্তিভিত্তিক এই বিশ্বব্যবস্থায় এসংক্রান্ত কোনো অসামর্থ্য দেশকে পিছিয়ে দেয়ার জন্য যথেষ্ট। গতকাল বিকেলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে শাবিপ্রবির অবদান অসামান্য উল্লেখ করে তিনি বলেন, গবেষণা ও আবিষ্কারের ক্ষেত্রে শাবিপ্রবি দেশে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় জয়লাভ করে পৃথিবীর বুকে বাংলাদেশের সুনাম সৃষ্টিতে ভূমিকা রাখছে এ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, দেশ ও বিদেশে কর্মক্ষেত্রে এ বিশ^বিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনছে।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, যেকোনো দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে তরুণসমাজই হচ্ছে মূল চালিকাশক্তি। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। তাই আজ তোমরা যারা গ্র্যাজুয়েট হলে, আমার সামনে এই যে তরুণ, তোমরা এক একটি আলোর প্রদীপ, তোমাদের সবাইকে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে আসতে হবে। এই তরুণদের মেধা ও শ্রমেই গড়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।
বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে শাবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
২০০৭ সালের পর এক যুগের অপেক্ষা শেষে অনুষ্ঠিত হলো শাবির তৃতীয় সমাবর্তন। এবারের সমাবর্তনে অংশ নেন বিভিন্ন সেশনের মোট ছয় হাজার ৭৫০ শিক্ষার্থী। এদের মধ্যে চার হাজার ৬১৭ জন ¯œাতক ও এক হাজার ১২৭ জন ¯œাতকোত্তর, পিএইচডি দুইজন, এমবিবিএস ৮৭৮ জন, এমএস ও এমডি ছয়জন এবং নার্সিংয়ে ১২০ জন ডিগ্রিধারী। এর মধ্যে ¯œাতকপর্যায়ে সর্বোচ্চ ফলাফলের জন্য ১০ জন ও ¯œাতকোত্তর পর্যায়ের ১০ জনের হাতে তুলে দেয়া হয় স্বর্ণপদক। আর বিভিন্ন অনুষদের ফলাফলের ভিত্তিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পান ৮৯ জন শিক্ষার্থী।
শাহজালাল, শাহপরানের মাজার জিয়ারত
বার্ত সংস্থা ইউএনবি জানায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে যোগ দেয়ার আগে বুধবার হজরত শাহজালাল রহ: এবং হজরত শাহপরান রহ:-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট ১২টা ৩০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা তার সাথে ছিলেন।



