মালয়েশিয়া ভিড়তে না পেরে বাংলাদেশে ফেরত এসেছে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার। কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়া ফেরত চার শতাধিকে রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের আটক করে। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকা দিয়ে ওঠার চেষ্টা করে।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে ওঠার সময় ৪ শতাধিকের মতো রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছুদিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন।
মো: জোবাইর নামক উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মানবপাচারকারী দালালের খপ্পরে পড়ে গত দুই মাস ৪১২ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া পাড়ি দেয়। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে ট্রলারটি ফিরে আসে। ট্রলারে ২৮ জন মারা গেছে। তারা সবাই উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী, টেকনাফের নয়াপাড়া, শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে দাবি করেছে উদ্ধার হওয়া রোহিঙ্গারা। টেকনাফ উপজেলার ইউএনও মো: সাইফুল ইসলাম বলেন, মালয়েশিয়া ফেরত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফেরত আসে।
টেকনাফে মালয়েশিয়া ফেরত ৪ শতাধিক রোহিঙ্গা আটক
মালয়েশিয়া ভিড়তে না পেরে বাংলাদেশে ফেরত এসেছে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার। কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়া ফেরত চার শতাধিকে রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। বুধবার...



