বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার আমাদের বিএনপির মিছিল, মিটিং সব প্রোগ্রামই বন্ধ করে দিয়েছে। সবকিছুতে একদলীয়, কর্তৃত্ববাদী শাসন বিস্তার করে তারা যা ইচ্ছে তাই করছে।
তিনি আরো বলেন, আসাদুজ্জামান নূর তিনি একজন অভিনেতা। তিনি জিয়াউর রহমানকে অনুপ্রবেশকারী মুক্তিযোদ্ধা বলেছেন, তিনি জানেন না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আসাদুজ্জামান নূর তো কলকাতায় গিয়ে নিরাপদ স্থানে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতাযুদ্ধ যখন দ্বারপ্রান্তে তখন প্রধান নেতা ছিলেন না। সে দায়িত্ব পালন করেছিলেন একজন মেজর তার নাম জিয়াউর রহমান। তারা নিজেদের বিবেককে বিসর্জন দিয়েছেন।
কুড়িগ্রামে বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা ক্যাম্পে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার বেলা ২টায় জেলা সদরের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চিকিৎসা সহায়তা ক্যাম্পে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক, স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা: রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সোহেল হোসনাইন কায়কোবাদ, মোস্তফা, হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু প্রমুখ।
বর্তমান সরকার যা ইচ্ছে তাই করছে : রিজভী
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার আমাদের বিএনপির মিছিল, মিটিং সব প্রোগ্রামই বন্ধ করে দিয়েছে। সবকিছুতে একদলীয়, কর্তৃত্ববাদী শাসন বিস্তার...



