মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান জব্দ করেছে র্যাব। গত রোববার ভোর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে র্যাব ইয়াবাবহনকারী একটি বোটও জব্দ করে। এ সময় দুই পাচারকারীকেও আটক করতে সক্ষম হয় র্যাবের অভিযানকারী দল। এদের মধ্যে একজন রোহিঙ্গা।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার গতকাল সোমবার দুপুরে কক্সবাজার র্যাব ১৫-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, র্যাবের কাছে খবর ছিল মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান নিয়ে একটি বোট কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাটের দিকে যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব বঙ্গোপসাগরে অভিযানে নামে। অভিযানে সাম্প্রতিক সবচেয়ে বড় এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। এ সময় মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা যুবক মো: আয়াজ এবং কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউজ এলাকার মো: বিল্লালকেও আটক করে র্যাব।
র্যাব জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। তিনি জানান, এই চালানটি সমুদ্রপথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিল।
গভীর সাগরে র্যাবের ১৩ লাখ ইয়াবা উদ্ধার
মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান জব্দ করেছে র্যাব। গত রোববার ভোর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান...



