গাজীপুর মহানগরের টঙ্গীর পূর্ব থানার আলেরটেক এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের নাম মিলন (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আবদুল মালেকের ছেলে। মিলন টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াসিং কারখানায় চাকরি করতেন। তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আলেরটেক মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টিটুসহ কয়েকজন বন্ধু। এ সময় মুখে মাস্ক পরিহিত ৩০-৪০ জন কিশোর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে আকস্মিকভাবে হামলা চালায়। তারা সেখানে মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় মিলনের বন্ধুরাও গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মিলনকে মৃত ঘোষণা করেন। আহত প্রিন্সের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলা বা হত্যাকাে র সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ডিশ অথবা মাদক ব্যবসা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
টঙ্গী পূর্ব ওসি আমিনুল ইসলাম বুধবার রাতে নয়া দিগন্তকে জানান, হত্যাকাে র ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। এ হত্যাকা কে একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে তিনি বলেন, কী নিয়ে হত্যাকা সংঘটিত হয়েছে, সেটি এখনো জানা যায়নি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।