কক্সবাজারের আঞ্চলিক গানের জনপ্রিয় কিশোর কণ্ঠশিল্পী জনি দে (১৮) গুলিতে নিহত হয়েছেন। রামু উপজেলার ঈদগড়-ঈদগাও সড়কের ঈদগড় হিমছড়ি পাহাড়ি ঢালার পাত্তারা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে গুলি করে দুর্বৃত্তরা এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। জনি দে রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে-এর ছেলে। এবারে তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতজুড়ে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে বাড়ি ফিরছিলেন জনি। পথিমধ্যে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি থামানোর চেষ্টা করে। দ্রুত গতিতে চলে যেতে চাইলে সিএনজিটি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে জনি দে গুলিবিদ্ধ হন এবং রাস্তায় পড়ে থাকেন। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাহ এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। জনি দে-এর এমন মৃত্যুর খবরে জেলার সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কক্সবাজারে কণ্ঠশিল্পী জনিকে গুলি করে হত্যা
কক্সবাজারের আঞ্চলিক গানের জনপ্রিয় কিশোর কণ্ঠশিল্পী জনি দে (১৮) গুলিতে নিহত হয়েছেন। রামু উপজেলার ঈদগড়-ঈদগাও সড়কের ঈদগড় হিমছড়ি পাহাড়ি ঢালার পাত্তারা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার...



