মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে উপস্থিত করা হয়। সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সহকারী পুলিশ খায়রুল ইসলাম জানান, সাত দিনের রিমান্ড শেষ হওয়ায় রুবেল শর্মাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্য মতে, সিনহা হত্যা মামলা ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। কনস্টেবল রুবেল শর্মা সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন বলে প্রচার আছে। গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো: খায়রুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর তাকে রিমান্ড হেফাজতে নেয়া হয়। উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান।
কনস্টেবল রুবেল শর্মা রিমান্ড শেষে কারাগারে
মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার...



