পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে দেশ উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের দারিদ্র্য জাদুঘরে চলে গেছে। অশিক্ষা ও দারিদ্র্য এখন আমাদের কাছে কেবলই স্মৃতি।
তিনি গতকাল বুধবার বিকেলে গাজীপুর পুলিশলাইনে ভাস্কর্য ‘চেতনায় স্বাধীনতা’ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির বিপিএম, পিপিএম, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘চেতনায় স্বাধীনতা’ বাঙালির ২৩ বছরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংবলিত একটি নান্দনিক শিল্পকর্ম।
এই সৌধ নির্মাণের মূল লক্ষ্যই হচ্ছে প্রজন্মান্তরে মহান মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রসারিত করা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মত্যাগের ঐতিহাসিক বার্তা পৌঁছে দেয়া। ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা, ৭ মার্চ, ২৬ মার্চ’ চিরঞ্জীব এ অমোঘ সত্য জাগ্রত রাখা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আটটি উল্লেখযোগ্য মাইলফলক পৃথকভাবে আটটি ফলকে প্রতিস্থাপিত হয়েছে নৌকাসদৃশ এই স্মৃতির মিনারে। এর বিভিন্ন অংশে ৫২, ৫৪, ৫৬, ৬২,৬৬, ৬৯, ৭০ ও ৭১ সালের ঐতিহাসিক ঘটনাপঞ্জির সমাবেশ ঘটানো হয়েছে পোড়ামাটির তৈরী শিল্পকর্মের নান্দনিকতায়।
দেশ এখন উন্নয়নের মহাসড়কে : আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে দেশ উন্নয়নের মহাসড়ক দিয়ে...



