কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের গ্রামের বাড়ি পাশে ক্লিনিক ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এসিল্যান্ডের ওপর হামলা ও স্বাস্থ্যসচিবকে অবরুদ্ব করে রাখে উচ্ছৃঙ্খল লোকজন। গতকাল শনিবার দুপুরে উপজেলার পূর্ব চান্দপুর গ্রামে লাঠিসোঁটা নিয়ে একদল লোক এই হামলা চালায়। হামলার সময় স্বাস্থ্যসচিব নির্মাণাধীন ক্লিনিকের পাশে উপস্থিত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম। তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যসচিবের গ্রামের বাড়িতে তার স্ত্রীর নামে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ চলছিল। নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের পাশ দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানান।
স্বাস্থ্যসচিব আবদুল মান্নান শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে আসেন। শনিবার বেলা ১১টার দিকে সচিব বাড়ির পাশে নির্মাণাধীন ক্লিনিকের কাজ দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো: মজিবুর রহমান, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: নাজমুস সালেহীন। সেই সময় ৩০ থেকে ৪০ জন লোক লাঠিসোঁটা নিয়ে নির্মাণকাজ বন্ধ করতে বলেন।
এমতাবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল আলম আগত লোকজনের সামনে গিয়ে তাদের নিবৃত করতে চাইলে উচ্ছৃঙ্খল জনতা তার ওপর হামলা চালায়। এ ছাড়া তারা স্বাস্থ্যসচিবকে অবরুদ্ব করে রাখে। এ ঘটনার সংবাদ পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো: শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা: আকতারুন নেছা, অতিরিক্ত পুলিশ সুপার সোনাফর আলী, কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল, ওসি তদন্ত মো: শফিকুল ইসলাম, র্যাব, ডিবির লোকজন উপস্থিত হন। বিকেলে পুলিশ প্রহরায় স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান ঢাকায় চলে যান।
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান, আমার স্ত্রীর নামে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক ও তার পাশ দিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছিল। গতকাল শনিবার দুপুরের কিছু উচ্ছৃঙ্খল লোক লাঠিসোঁটা নিয়ে নির্মাণকাজ বন্ধ করতে বলেন। এ নির্দেশ সংসদ সদস্য নূর মোহাম্মদ দিয়েছেন বলে তারা জানান। এ সময় তারা এসিল্যান্ড ও নির্মাণ শ্রমিকদের ওপর হামলা এবং শ্রমিকদের থাকার ঘর ভাঙচর করে।
ক্লিনিক ও রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ
কটিয়াদীতে স্বাস্থ্যসচিব অবরুদ্ধ : এসি ল্যান্ডের ওপর হামলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্যসচিব আবদুল মান্নানের গ্রামের বাড়ি পাশে ক্লিনিক ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এসিল্যান্ডের ওপর হামলা ও স্বাস্থ্যসচিবকে অবরুদ্ব করে রাখে উচ্ছৃঙ্খল লোকজন। গতকাল...



