লকডাউনেও চালু থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলবে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি ও ছাড় করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত থাকবে। বন্দর থেকে পণ্য ট্রাকেবোঝাই করে দেশের অভ্যন্তরে পৌঁছাতেও সরকারের কোনো বাধা বা নিষেধ নেই।
হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না আসায় বন্দরের আমদানি-রফতানি, পণ্য ট্রাকে উঠানামার কাজ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মেই চলবে।
হিলি স্থলবন্দরের কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানিকৃত পণ্য ছাড় করণ কাজ চালু থাকবে। দেশে নিত্যপ্রয়োজনীয় পন্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পণ্য দ্রুত ছাড় করণ করা হচ্ছে।
এ দিকে মান্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় জরুরি পরিষেবা হিসেবে দেশের সব বন্দরকে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ফলে বন্দরের কার্যমক্রম পরিচালনায় কোনো বাধা-নিষেধ নেই।
লকডাউনেও চালু থাকবে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি
লকডাউনেও চালু থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলবে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি ও ছাড় করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভুট্টা,...



