নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে প্রতিপক্ষের বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে গতকাল শুক্রবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জের উপকূলীয় দক্ষিণ অঞ্চল বসুরহাট পৌরসভা থেকে ৩০ কিলোমিটার দূরে মুছাপুর ইউনিয়নের আনন্দ বাজারে পথসভা করেন মেয়র আবদুল কাদের মির্জা। পথসভা শেষ করে বসুরহাট পৌরসভায় ফেরার পথে আনন্দ বাজার ও বাংলাবাজারের মধ্যবর্তীস্থানে মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি লক্ষ্য করে প্রতিপক্ষরা গুলি করে। এতে মেয়র আবদুল কাদের মির্জা অল্পের জন্য রক্ষা পায় এবং অনুসারী তিনজন গুলিবিদ্ধসহ আহত ১২ জন। আহতদের আনন্দবাজার ও বাংলাবাজারে এলাকায় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। গুলিবিদ্ধরা হলো- শাহাদাত শাহেদ, আবু সায়েম, আবুল কাশেম।
মেয়রের একান্ত সহকারী ও বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান, আমরা পথসভা শেষে বসুরহাটে আসার সময় মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ও সাবেক ইউপি মেম্বার ইসমাইল হোসেন হেঞ্জুর নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল দুর্বৃত্ত আমাদের গাড়ি বহরে গুলি করে। এতে আমাদের দলের তিনজন গুলিবিদ্ধ ও ১২জন আহত হন। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান বলেন, আমরা মেয়রের গাড়ি বহরে ছিলাম। এ সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল, চার দিকে অন্ধকারের মতো। প্রতিপক্ষরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
কাদের মির্জার গাড়িবহরে গুলি আহত ১২
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে প্রতিপক্ষের বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচি...



