বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ, পদ্মায় খুব একটা দেখা যায় না। পদ্মার এই সুস্বাদু মাছ সহজে ধরাও পড়ে না। তবে গতকাল ভোর রাতে জেলে বাদশা হালদার পদ্মা নদীর চরভদ্রাসন এলাকায় জাল ফেললে তার জালে সাড়ে ৪ কেজি ওজনের এ মাছটি ধরা পড়ে।
পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি তিন হাজার টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এ সময় মৎস্য ব্যবসায়ী মো: শাহজাহান শেখ বলেন, ঢাঁই মাছ সহজে পাওয়া যায় না। তাই জেলের কাছে মাছটি দেখেই সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেই।
পরে মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করলে ফরিদপুরের ভাংগা উপজেলার এক ঠিকাদারের কাছে মাছটি তিন হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করি। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো: রেজাউল শরীফ বলেন, এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না। আর ঢাঁই তো অনেক সুস্বাদু ও দামি মাছ। তবে মাঝে মধ্যে ৭ থেকে সর্বোচ্চ ১০ কেজি ওজনের ঢাঁই মাছ পাওয়া যায়।
পদ্মার এক ঢাঁইয়ের দাম ১৪ হাজার ৪০০ টাকা
বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ, পদ্মায় খুব একটা দেখা যায় না। পদ্মার এই সুস্বাদু মাছ সহজে ধরাও পড়ে না। তবে গতকাল ভোর রাতে জেলে বাদশা হালদার পদ্মা...



