দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। সরকারের উন্নয়ন দেখে সবাই এখন নৌকায় উঠতে চায়। কিন্তু নৌকায় বেশি যাত্রী ভালো নয়। বেশি যাত্রী হলে নৌকা ডুবে যায়। তিনি বলেন, যারা পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতে চায় তাদেরকে দরকার নেই। যারা মাদক কারবারি, দুর্নীতি ও চাঁদাবাজি করে আওয়ামী লীগে তাদের স্থান নেই।
গতকাল রোববার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে সমবেত হওয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে গাইবান্ধায় যান। এ সময় হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি উম্মে কুলসুম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের বেশি দিন বাকি নেই। দুই বছর পর নির্বাচন হবে। নির্বাচনের সময় অতিথি পাখিরা ভোট চাইতে আসবে। তখন তাদের লাল কার্ড দেখাতে হবে। আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এখন মানুষের পরনে ছেঁড়া কাপড় নেই। তরুণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তরুণ নেতাদের অনুরোধ করব, তারা যেন মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করে।
এর আগে মন্ত্রী বিমানযোগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে বেলা ১১টার দিকে গাইবান্ধায় পৌঁছেন। এরপর তিনি সার্কিট হাউজে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর গাইবান্ধা শহরের অদূরে রাধাকৃঞ্চপুর এলাকায় অবস্থিত এস কে এস ইন চত্বরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।
রাঙ্গুনিয়ায় দুই আ’লীগ নেতার মৃত্যুতে শোক
বাসস জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সিরাজুল হক ও কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুলতান আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। মন্ত্রী এই দুই নেতার রূহের মাগফিরাত করেন এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ওই দুই তৃণমূল নেতা গতকাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
মাদক দুর্নীতির সাথে জড়িতদের আ’লীগে স্থান নেই : তথ্যমন্ত্রী
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। সরকারের উন্নয়ন দেখে সবাই এখন...



