কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মোহাম্মদ আলী (২০) নামে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর টহল দলের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-১০৫৫ পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মণ্ডলকান্দি গ্রামের মো: জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের ছাত্র।
সীমান্তের একাধিক তথ্যসূত্রে জানা গেছে, ভারতীয় কাঁটাতারের উপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে মোহাম্মদ আলী।
পরে ১৫ থেকে ২০ জনের একটি সঙ্ঘবব্ধ দল অবৈধভাবে ভারতীয় গরু পারাপারের সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা গরু চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মোহাম্মদ আলী নামের এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে কাঁটাতারের গেট খুলে লাশ উদ্ধার করে ক্যাম্পে নেয় ভারতীয় বিএসএফের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সীমান্তে বাংলাদেশী ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। তবে কী কারণে গুলি করেছে তা আমার জানা নেই। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন স্বীকার করে বলেন, বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। তবে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশী নাগরিক নয়।
রৌমারী সীমান্তে ‘বাংলাদেশী ভেবে’ ভারতীয়কে গুলি করে মারল বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মোহাম্মদ আলী (২০) নামে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর টহল দলের সদস্যরা। সোমবার রাত সাড়ে...



