লাকসামে নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। গতকাল শনিবার বেলা আড়াইটায় বাড়ির মূল ফটকে রাষ্ট্রদূতকে বরণ করেন, উপজলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পাক-ভারত উপমহাদেশের একমাত্র মহিলা নবাব, নারী শিক্ষার অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা ও কীর্তিগুলো ঘুরে দেখেন এবং অভিভূত হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী এবং নবাব ফয়জুন্নেছা এস্টেটের মোতোওয়াল্লি মাসুদুল হক চৌধুরী, নবাব পরিবারের সদস্য ফজলে রহমান চৌধুরী আয়াজ প্রমুখ।