নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে কমিশন কোনো উদ্যোগ নেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাগুরায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, রাজনৈতিক দলÑ কে নির্বাচনে আসবে না আসবে এ ব্যাপারে কোনো ভূমিকা নেয়ার সুযোগ নেই। তবে প্রত্যাশা করব সবাই নির্বাচনে অংশ নেবে। আলাদাভাবে আলোচনা করার কোনো সুযোগ নেই, আর আলোচনা করে কোনো লাভ হয় না।
তিনি গতকাল বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি মাগুরার জগদলে নির্বাচনী সহিংসতায় চার খুনের ঘটনায় দুঃখ প্রকাশ এবং নিন্দা জানিয়ে প্রকৃত দোষিদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।
সভায় জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো: ওলিউল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।