দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার নিরসা পলাশবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন পলাশবাড়ী এলাকার মৃত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী ফেন্সী বেগম (৫০)। তারা নয়া দিগন্তের দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সংবাদদাতা সৈয়দ রোকনুজ্জামানের খালা-খালু।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়িতে ঢুকে বিছানায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পান প্রতিবেশীরা। এরপর পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী বলছেন, রাতে ঘুমন্ত অবস্থায় তাদেরকে হত্যা করা হতে পারে। ফেন্সী বেগমের মুখে টেপ পেঁচানো রয়েছে। হাফিজুলের লাশ বিছানায় কম্বল দিয়ে ঢাকা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, হত্যার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।
নবাবগঞ্জে বৃদ্ধ দম্পতি খুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার নিরসা পলাশবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন পলাশবাড়ী...



