নিজ জেলা কিশোরগঞ্জ সফরের চতুর্থ দিনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে তিনি মিঠামইনের কামালপুর গ্রামের বাড়ি থেকে সদরের শান্তিপুর ঘাট ও বাজার পরিদর্শন শেষে সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা দেন। বিকেলে ইটনা উপজেলা সদরে পৌঁছে প্রথমে নির্মাণাধীন পল্লী বিদ্যুৎ সাবস্টেশন পরিদর্শন করেন। সেখান থেকে তিনি উপজেলা পরিষদে যান। এরপর তিনি ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজে যান। কলেজটি পরিদর্শন শেষে তিনি ডাকবাংলোতে যান এবং সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে সন্ধ্যায় ইটনা উপজেলা সদরের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিদের সাথে তিনি মতবিনিময় সভায় অংশ নেন। নিজবাড়িতে রাত্রিযাপন শেষে সফরের পঞ্চম দিন আজ বেলা ৩টায় মিঠামইন থেকে হেলিকপ্টারে তিনি জেলা শহরে পৌঁছবেন। পরে তিনি শহরের খড়মপট্টির নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। সফরের শেষদিন বৃহস্পতিবার দুপুরে তিনি হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।
কিশোরগঞ্জ জেলায় সাত দিনের সফরে গত শুক্রবার জন্মস্থান মিঠামইনে সফর করেন রাষ্ট্রপতি। নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে সফরের দ্বিতীয় দিন গত শনিবার বিকেলে তিনি অষ্টগ্রাম উপজেলা সফর করেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ছাড়াও সন্ধ্যায় অষ্টগ্রামের রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভা শেষে তিনি মিঠামইনের কামালপুরে নিজবাড়িতে রাত্রিযাপন করেন। সফরের তৃতীয় দিন গত রোববার দুপুরে তিনি মিঠামইন সদর ইউনিয়নের খয়েরকান্দায় ঘোড়াউত্রা নদীর তীরে নির্মাণাধীন সেনানিবাস পরিদর্শনে যান। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে সেখানে স্বাগত জানান। পরে বিকেলে মরহুম পিতা হাজী তায়েবউদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এ ছাড়া সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে সফরের চতুর্থ দিন সোমবার রাষ্ট্রপতি ইটনায় যান।
ইটনায় উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
নিজ জেলা কিশোরগঞ্জ সফরের চতুর্থ দিনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে তিনি মিঠামইনের কামালপুর গ্রামের বাড়ি থেকে...



