রাঙ্গামাটির বাঘাইছড়ি পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ে গেছে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি। বৃহস্পতিবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, প্রথমে সেখানকার অবকাস রিসোর্টে আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে সাজেক ইকো ভ্যালি রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।
সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ২ ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন ।
৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই।