জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলার রায়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ নূর ইসলাম বিচারক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মণ্ডলের দুই ছেলে শেকেন্দার আলী ও শহীদুল ইসলাম এবং পাশের ক্ষেতলাল উপজেলার উলিপুর জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, আওয়ালগাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে আবু তাহেরের সাথে তার দুই ভাই সেকেন্দার ও শহীদুলের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জেরে গত ২০০৭ সালের ১ মার্চ রাতে তার দণ্ডপ্রাপ্ত দুই ভাইসহ চার-পাঁচজন ধারাল অস্ত্র নিয়ে আবু তাহেরের শয়ন কক্ষে প্রবেশ করে। আসামিরা ঘুমন্ত আবু তাহেরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরদিন আবু তাহেরের শ্বশুর আশরাফ আলী বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
জয়পুরহাটে ভাইকে হত্যায় দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলার রায়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন...



