ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন মামার নির্বাচনে এসে প্রতিপক্ষের হামলায় অস্ত্রের আঘাতে ডান হাতের দুইটি আঙুল হারালেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গতকাল রোববার বেলা ৩টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল ভোটগ্রহণ চলাকালীন ৭নং ওর্য়াডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ব্যালট পেপারে গণহারে সিল মারার চেষ্টা করছেন। এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লার ছেলে তার ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রাব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়া হয়। এ সময় রব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরো পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রব্বানীর হাতে সেলাই দেয়া হয়।
এ ব্যাপারে গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট নেয়ার চেষ্টা করছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে আমাকে অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। এ সময় কোপ ঠেকাতে গিয়ে হাত কেটে যায়। এ ঘটনার বিচার হওয়া উচিত। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করব।’
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ভোট সুষ্ঠু ও নিরাপদ ভাবে হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় না।’
রাজৈর থানার ওসি শেখ মো: সাদিক বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। আমি এখনো রব্বানীর ওপর হামলার কথা শুনেনি। তবে টুকটাক ঘটনা তো ঘটেছেই। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’
মামার নির্বাচনে আঙুল হারালেন সাবেক ছাত্রলীগ সেক্রেটারি রাব্বানী
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন মামার নির্বাচনে এসে প্রতিপক্ষের হামলায় অস্ত্রের আঘাতে ডান হাতের দুইটি আঙুল হারালেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গতকাল রোববার বেলা...



