চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনকালে পৃথক স্থানে সহিংসতায় শিশুসহ দুই জনের প্রাণহানি ঘটেছে। গতকাল ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়। নিহতরা হলেন মো: তাসিব (১২) ও আবদুল শুক্কুর (৪০)। নিহত শিশু তাসিব উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের মরফলার সুলতান চেয়ারম্যান বাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং আবদুল শুক্কুর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মো: ইউনুচের ছেলে। গতকাল উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর মরফলা ভোট কেন্দ্র এলাকা ও বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি কমপ্লেক্স ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৫০ জন।
জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মো: লেয়াকত আলীর সমর্থকরা মরফলা বোর্ড অফিস কেন্দ্রে নৌকার ব্যাজ লাগিয়ে অস্ত্র, রামদা, কিরিচ ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ভোটাররা দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে তারা শিশু তাসিবকে রাস্তায় একা পেয়ে রামদা দিয়ে ঘাড়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্য দিকে বেলা সাড়ে ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তাপস দত্তের এক কর্মী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ভোট শুরুর পর থেকে বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থীরা জোর করে কেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারা ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার কারণে উপজেলার নলুয়া, কাঞ্চনা, সোনাকানিয়া, ঢেমশা, পশ্চিম ঢেমশা, চরতি, খাগরিয়া, কালিয়াইশ, ছদাহা ও বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
সাতকানিয়া থানার এসআই মাহাবুবুল আলম জানান, বাজালিয়া ২ নম্বর ওয়ার্ডে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি তাকে কেরানীহাটের একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সে গুলিতে নিহত হয়েছে বলে নিশ্চিত করেন। তার ঘাড়ে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।
সাতকানিয়ায় ইউপি নির্বাচনে সহিংসতায় শিশুসহ নিহত ২
গুলিবিদ্ধসহ আহত অর্ধশত
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনকালে পৃথক স্থানে সহিংসতায় শিশুসহ দুই জনের প্রাণহানি ঘটেছে। গতকাল ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে উপজেলার ১৬ ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়। নিহতরা হলেন...



