কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে, আশপাশের কোন দেশে এভাবে অংশগ্রহণ মূলকভাবে সে ধরনের উদ্যোগ নেয়া হয়নি। যেখানে ৩০০ মানুষের বেশি নাম জমা পড়েছে। সেখানে বিএনপি নাম জমা না দিলেও কোনো কিছু যায় আসে না বলে মন্তব্য করেন তিনি। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁর জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর-আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি সরাসরি নাম জমা না দিয়ে গোপনে অন্যদের মাধ্যমে নাম জমা দিয়েছে এবং তাদের বুদ্ধিজীবীরা সেখানে গিয়েছে। দেশের মানুষ বলছেন তারা যে নামগুলো দিয়েছেন আসলে সেগুলো বিএনপিরই নাম।
হাছান মাহমুদ বলেন, এমন একটি নির্বাচন কমিশন গঠিত হবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং তা নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে।
নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, ছলিম উদ্দিন তরফদার প্রমুখ।
বিএনপি নাম জমা না দিলেও কিছু যায় আসে না : তথ্যমন্ত্রী
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে, আশপাশের কোন দেশে...



