বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, জামায়াতের নিবন্ধন অন্যায়ভাবে জুলুমের মাধ্যমে কেড়ে নেয়া হয়েছে। নিবন্ধন কেড়ে নেয়া হয়েছে বলে আল্লাহর দ্বীনের কাজ বন্ধ হয়ে থাকবে না। তিনি গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সদস্য সম্মেলনে প্রধান মেহমান ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা মহানগরী আমির কাজি দ্বীন মোহাম্মদ, সম্মেলন সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ।
আমিরে জামায়াত বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, ৯০ ভাগ মুসলমানের এ দেশে আমরা কাজ করি আল কুরআনের সংবিধান কায়েমের জন্য। অথচ আমাদের খোলা মনে আল্লাহর দ্বীনের কাজ বর্তমান ক্ষমতাসীনরা সহ্য করতে পারে না বলে আমাদের ভার্চুয়ালি বক্তব্য রাখতে হচ্ছে। শুধু জামায়াতে ইসলামী মজলুম নয়, সারা দেশের জনগণ আজ মজলুম, প্রিয় বাংলাদেশ ভালো নেই। এ দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, মা-বোনের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।
তিনি আরো বলেন, অবৈধ ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়- স্বৈরশাসকের পতন হয় অপমানজনকভাবে, আর কোনো না কোনো সময় আল্লাহ তায়ালা দ্বীনের পথের পথিকদের বিজয়ী করেন, এ কারণে আমরা চিন্তিত নই হতাশও নই। তিনি জামায়াত সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমাদের জন্য আল্লাহ কর্তৃক সুসংবাদকে স্মরণ রাখতে হবে- তোমাদের অনুসারীদের হতাশার কোনো কারণ নেই, যদি তোমরা মুমিন হতে পার।
তিনি বলেন, বাংলাদেশের সবুজ এ জমিনে দ্বীন কায়েমের জন্য সবার প্রচেষ্টা আরো বেগবান করতে হবে।
জামায়াতের নিবন্ধন অন্যায়ভাবে কেড়ে নেয়া হয়েছে : ডা: শফিক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, জামায়াতের নিবন্ধন অন্যায়ভাবে জুলুমের মাধ্যমে কেড়ে নেয়া হয়েছে। নিবন্ধন কেড়ে নেয়া হয়েছে বলে আল্লাহর দ্বীনের কাজ বন্ধ...



