লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা বাসের ভেতরে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িরচালক নাহিদকে পুলিশ আটক করলেও এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি তারা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিটন স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের দুদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাস ইকোনো সার্ভিসেস (ঢাকা মেট্রো-ব ১৫-০১০৩) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। পরে যাত্রীদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে নতুন একজন হেলপার, সুপারভাইজার লিটন, পুরনো স্টাফ শিপন ও চালক নাহিদ ছিল বলে জানায় পুলিশ।
এ সময় চালক ও পুরনো স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপারভাইজারকে রেখে বাসায় ফিরে। পরে সুপারভাইজার ও নতুন হেলপার গাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে চালক এসে গাড়ির ভেতরে সুপারভাইজার লিটনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় চালক স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দিলে পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এ ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেনি কেউ। এ ঘটনায় পুলিশ গাড়ির চালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নেন। নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ারের ছেলে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ির ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
লক্ষ্মীপুরে বাসের সুপারভাইজারকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা বাসের ভেতরে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ...



