রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে একটি নির্মাণাধীন সেতুর ঢালাইয়ের সময় ধসে গিয়ে একজন নিহত ও অপর ২০ আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের একটি গার্ডার সেতুতে গতকাল সকালের দিকে একদল শ্রমিক ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সেতুটি ধসে গিয়ে ২০ শ্রমিক আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক নামের একজন শ্রমিক মারা যান। বাকিদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিসিৎসক ডা: সৈকত আকবর চৌধরী বলেন, শ্রমিক নির্মাণাধীন সেতু ভেঙ্গে গিয়ে আহত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। আহতদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন সত্যতা স্বীকার করে জানান, সেতু ভেঙ্গে গিয়ে একজন নিহত ও আপর ২০ জন আহত হয়েছেন।