বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ হাসে, মানুষ বলে ১৩ বছরে আন্দোলন করতে পারলা না, কোনো বছর পারবে। এ বছর না ওই বছর, আন্দোলন হবে কোন বছর?
তিনি বলেন, আজ আমি আমার যারা ভোটার, আপনজনের কাছে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। এটা অন্যরকম অনুভূতি। যা প্রকাশ করার ভাষা আমার জানা নাই। আমি নিজ ঘরে এসে ভাত খেয়েছি, নামাজ পড়েছি, মা-বাবার কবর জিয়ারত করেছি, আমার খুব ভালো লেগেছে। এ সময় মন্ত্রীকে দেখার জন্য, মন্ত্রীর বাড়িতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
তিনি বৃহস্পতিবার দুপুর ২টায় তাঁর নোয়াখালী-৫ নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ মাহবুবুর রহমান, নোয়াখালী পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, এলিন গ্রুপের চেয়ারম্যান ওমর ফারুক, এলিন গ্রুপের পরিচালক ও আওয়ামী লীগ নেতা গোলাম শরীফ চৌধুরী পিপুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খোরশেদ আলম চৌধুরী, কোম্পানীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান প্রমুখ।
মন্ত্রীর ছোট ভাই বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার আমন্ত্রণে দীর্ঘ ৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকায় (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট) এসেছেন সেতুমন্ত্রী। মহামারী করোনা ও অসুস্থ থাকার কারণে দীর্ঘদিন ধরে তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন। এর আগে তিনি ২০১৯ সালে ১৩ আগষ্ট ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিলেন।
দুপুর ১২টায় তিনি তার গ্রামের বাড়িতে পৌঁছলে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন এবং একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে ওবায়দুল কাদেরকে স্বর্ণপদক উপহার দেন, উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তাঁর বাড়িতে নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার প্রতিপক্ষ ৩ ভাগ্নের আমন্ত্রণে বসুরহাট জেলা পরিষদ ডাক বাংলোতে যান। সেখানেও তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিকাল ৩টায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপি ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে : কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি ১৩ বছরে ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি আন্দোলনের কথা বললে...



