রাঙ্গামাটির কাপ্তাইয়ের সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লোকেশ বৈদ্য ও অপূর্ব সাহা নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। কাপ্তাই নৌবাহিনীর ডুবরী দল ও ফায়ার সার্ভিস টিমের সদস্যরা তাদের লাশ উদ্ধার করছেন ।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নুরুল করিম জানান, গত বুধবার ছয় বন্ধু কাপ্তাইয়ে বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যায়। ঘটনার ২ ঘণ্টা পর ডুবুরিরা লোকেশ বৈদ্য ও গতকাল সকালে অপূর্ব সাহার লাশ উদ্ধার করে।
বন্ধুরা জানায় গত বুধবার বেলা ৩টার দিকে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে ছয় বন্ধু। বন্ধুদের সাথে গোসল করতে নেমে ছয়জনই পানিতে তলিয়ে যায়। এর মধ্যে তিনজন কোনোভাবে পাড়ে উঠতে। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানান উপজেলা সদর হাসপাতালের চিকিৎসক।
ঘটনার সংবাদ পাবার সাথে সাথে বিকেলে লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডলের নেতৃত্বে এবং আট সদস্যের একটি নৌবাহিনী ডুবুরি দল সীতার ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নিখোঁজ পর্যটকের সন্ধ্যানে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং বিকেল ৫টায় একজনকে মৃত উদ্ধার করেন।
মৃত উদ্ধারকৃত ১৯ বছর বয়সী যুবক লোকেশ বৈদ্য, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। সেই চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন। বর্তমানে সে তার পরিবারসহ সদরঘাটে বসবাস করছেন। তার বাবা মৎস্য অধিদফতরে চাকরি করেন। অপূর্ব সাহার (১৮) পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।