পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন ও চুক্তি বাস্তবায়নের জন্য আবারো একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন,সরকার ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষর করলেও সেই চুক্তি বাস্তবায়নের দিকে এগিয়ে যায়নি। বরং চুক্তি বাস্তবায়ন নামে বাস্তবায়ন প্রক্রিয়াকে নানাভবে বাধাগ্রস্ত করে চুক্তিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যাতে পাহাড়ের জুম্ম জনগণ এক দিন যে চুক্তির স্বাক্ষর করেছিল সেটি তারা ভুলে যায়। গতকাল শুক্রবার রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে পাহাড়ি ছাত্র পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে ছাত্র-জনসাবেশে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে আয়োজিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবায়দা নাসরিন, বিশিষ্ট সাংবাদিক নজরুল কবীর, বিশিষ্ট বুদ্ধিজীবী ও কবি শিশির চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেনÑ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ, পাহাড়ি ছাত্র পরিষদের জগদীশ চাকমা প্রমুখ।
এর আগে সমাবেশের উদ্বোধন করেন শিক্ষাবিদ মংসানু চৌধুরী সমাবেশ শেষে একটি বিক্ষোভ-মিছিল জিমনেসিয়াম মাঠ থেকে শহরের বনরুপা এলাকা পর্ষন্ত গিয়ে পুনরায় জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
সন্তু লারমা আরো অভিযোগ করে বলেন, আর কিছু দিন পর পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্ণ হবে। এই ২৫টি বছরের মধ্যও সরকার পার্বত্যাঞ্চল উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করা এবং অপারেশন দাবানলের মতো অপারেশন উত্তরণ প্রত্যাহার করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। বরং সরকার ধীরে ধীরে ধাপে ধাপে জাতিগত শোষণ-নিপীড়ন-বঞ্চনার মাত্রা আরো বাড়িয়ে দেয়।
পার্বত্যচুক্তি বাস্তবায়নে আবারো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি সন্তু লারমার
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন ও চুক্তি বাস্তবায়নের জন্য আবারো একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার...



