খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের একপর্যায়ে একদল মিছিলকারী বিএনপি কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা চালিয়েছে।
এ সময় তারা ওয়াদুদ ভূঁইয়ার বাড়ি, গাড়ি, আশপাশের বাড়িঘরসহ বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লর বাড়ি ভাঙচুর করে। হামলার একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৪টায় শহরের কলাবাগান থেকে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে যেতে চাইলে ভাঙ্গাব্রিজ এলাকায় পুলিশ বাধা প্রধান করে। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময় বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, শনিবার সকালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার খাগড়াছড়ির বাড়ি ও গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা তো দেয় নাই বরং পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডবলীলা চালায়।
অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয় তারা।
খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে ভাঙচুর
খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের একপর্যায়ে একদল মিছিলকারী বিএনপি কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে হামলা...



