চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর কোদালের কোপে বাবলু রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এঘটনা ঘটে। এই দিনেই বাবলুর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। নিহত বাবলু ওই গ্রামের মাঝেরপাড়ার মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জমির উদ্দিনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। আটক জমির উদ্দিন (৪৫) একই এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক।
পুলিশ জানায়, বিভিন্ন সময় অভিযুক্ত জমির উদ্দিন তার মা ফাতেমা খাতুনকে (৯০) মারধর করত। প্রতিবারই প্রতিবেশী বাবলুর রহমান মারধরের প্রতিবাদ করে আসছিলেন। এতে জমিরের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার ফজলুর চায়ের দোকানের আশপাশে ওঁৎ পেতে থাকে জমির উদ্দিন। সকাল ১০টায় বাবলু দোকানের সামনে পৌঁছলে কোদাল দিয়ে তার মাথায় কোপ দিয়ে পালিয়ে যায় জমির। পরে স্থানীয়রা বাবলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জমিরকে আটক করে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল কুদ্দুস বলেন, অভিযুক্ত জমির উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিল। বৃহস্পতিবার সকালে বাবলু বাড়ি থেকে সাইকেলে বের হওয়ার পরই কোদাল দিয়ে কোপ দেয় জমির। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আজ বিকেলে পাত্র পক্ষ বাবলুর মেয়েকে দেখতে এসে বিয়ে সম্পন্ন করার কথা ছিল। সকাল থেকেই বাবলু মেয়ের বিয়ের জন্য দাওয়াত ও কেনাকাটায় ব্যস্ত ছিল। এমন দিনই বাবলুকে হারাল তার পরিবার।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা রাকবির হাসান বলেন, হাসপাতালে আনার আগেই বাবলুর মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, অভিযুক্ত জমির উদ্দিন তার বয়স্ক মাকে মারধর করলে বাবলু প্রতিবাদ করত। এই ক্ষোভ থেকে জমিরের কোদালের কোপে বাবলু নিহত হয়েছে। অভিযুক্ত জমিরকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গায় মেয়ের বিয়ের দিনে বাবাকে কুপিয়ে হত্যাা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর কোদালের কোপে বাবলু রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে...



