ভোলার চরফ্যাসনে সাগর মোহনার অদূরে চরনিজামে ভেসে আসা বার্জের পরিচয় মিলেছে। বৈরী আবহাওয়ার কারণে ‘এ এম অ্যাকুয়ার্ড’ নামে জাহাজ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে সাগরে ভেসে আসে। বার্জটি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের চরমানিকা কোস্টগার্ড সদস্যদের নিরাপত্তায় রয়েছে। ভোলা থেকে কোস্টগার্ডের আরো একটি টিম ঘটনাস্থলে রয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, বার্জটি ভারত থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের উদ্দেশে বাংলাদেশে আসার পথে বৈরী আবহাওয়ায় সাগরে বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরো জানান, গতকাল শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদস্যরা বার্জটির মালিক ও কাগজপত্রের খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বার্জটিতে একটি এস্কেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন ও ১৩ হাজার মেট্রিক টন পাথর ছিল। বার্জটি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের চরমানিকা কোস্টগার্ড সদস্যদের নিরাপত্তায় রয়েছে।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জাহাজসংশ্লিষ্টদের খবর দেয়া হয়েছে; তারা এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। নৌবাহিনীর একটি দলের ঘটনাস্থলে আসার কথা রয়েছে। তবে জাহাজের নিরাপত্তায় সেখানে কোস্টগার্ড মোতায়েন রয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার চরনিজাম এলাকায় বঙ্গোপসাগরে একটি জাহাজ সাগরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় ঢালচর ইউপি চেয়ারম্যান ও চরফ্যাসন উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে তারা বার্জের বিষয়ে তৎপর হয়।
স্থানীয়রা জানান, নাবিক ও জনবলবিহীন জাহাজটির উপরের অংশ খোলা। বার্জটি ছিল পাথর বোঝাই। এতে একটি ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ছিল। বৃহস্পতিবার জনমানবহীন চরনিজামের অদূরে আটকা এই বার্জের অনেক মালামাল স্থানীয়রা ট্রলারে করে লুটপাট করে নিয়ে গেছে।
পরিচয় মিলেছে চরফ্যাসনের সাগরে ভেসে আসা সেই বিদেশী জাহাজের
ভোলার চরফ্যাসনে সাগর মোহনার অদূরে চরনিজামে ভেসে আসা বার্জের পরিচয় মিলেছে। বৈরী আবহাওয়ার কারণে ‘এ এম অ্যাকুয়ার্ড’ নামে জাহাজ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে সাগরে ভেসে...



