গোপালগঞ্জের কাশিয়ানীতে নছিমনে ট্রেনের ধাক্কায় পাঁচ ঢালাই শ্রমিক নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজন মৃধা (৩৭), রবীন বিশ^াসের ছেলে অমৃত বিশ^াস (৩৫), নিরোদ বিশ^াসের ছেলে প্রতিদাস (৪০), মহের বিশ^াসের ছেলে হিরামন বিশ^াস (৪৫) ও মালেক বিশ^াসের ছেলে রেজ্জাক বিশ^াস (৪০)।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ ফিরোজ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই শ্রমিকরা আলফাডাঙ্গা থেকে ঢালাই কাজ শেষ করে কংক্রিট মিক্সার মেশিন নিয়ে নছিমনের সাহায্যে পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। কাগদী রেলক্রসিংয়ে পৌঁছলে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক নিহত হন।



