নারায়ণগঞ্জে ২২ ঘণ্টার ব্যবধানে আবারো খুনের ঘটনা ঘটেছে। ফতুল্লার দেওভোগ এলাকায় গত শনিবার রাত ১০টার দিকে যুবকে মেহেদী হাসান খুনের পর গত রোববার রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজীব (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত সজীব শহরের চাষাঢ়া রামবাবুর পুকুরপাড়ের ছোট মসজিদ এলাকার কামাল মিয়ার ছেলে। এ ঘটনায় গতকাল নিহত সজীবের বাবা কামাল মিয়া বাদি হয়ে ফতুল্লা থানায় ২১ জনকে আসামি করে মামলা করেছে। পুলিশ এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে। এরা হলো সিয়াম (১৮), সাব্বির (১৮), তৈয়ব (১৮), রাহাত (১৮), লিংকন চন্দ্র দাস (১৮), নাজমুল (১৮) ও রাকিব (২০)।
নিহত সজিবের বাবা জানান, গত রোববার সন্ধ্যার দিকে বাড়ির সামনের খেলার মাঠ থেকে তৈয়ব তার ছেলে সজিবকে ডেকে নিয়ে যায় চানমারীস্থ নিট হাউজের সামনে। সেখানে নিয়ে তার ছেলেকে অভিযুক্ত আসামিরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার ছেলের ডাক চিৎকারে নিহত সজিবের বন্ধু রিফাত এগিয়ে গেলে তাকে ও আসামিরা ছুরিকাঘাত করে। এ সময় সজিব ও রিফাতের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের পথচারীরা শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসকরা রাত ৮টার দিকে সজিবকে মৃত ঘোষণা করে। এবং রিফাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ বিপ্লব কুমার চৌধুরী জানান, আধিপত্য ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খুন হয় সজিব। গতকাল দুপুরে নিহতের বাবা বাদি হয়ে হত্যা মামলা করেছে। ইতোমধ্যেই মামলার এজাহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে আবারো ছুরিকাঘাতে যুবক খুন গ্রেফতার ৭
নারায়ণগঞ্জে ২২ ঘণ্টার ব্যবধানে আবারো খুনের ঘটনা ঘটেছে। ফতুল্লার দেওভোগ এলাকায় গত শনিবার রাত ১০টার দিকে যুবকে মেহেদী হাসান খুনের পর গত রোববার রাত ৮টার...



