সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো: আশিকুর রহমান হিরণ।
নিহতরা হলেন- মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো: ফারুক (২৪) ও মো: পারভেজ (২১) এবং আবুল বাশারের ছেলে মো: সাদ্দাম(২২)।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাজারের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন ফারুক। ফারুকের সাথে তার ছোট ভাই পারভেজ ও সহকর্মী সাদ্দামও ছিল। আল কাসিম শহরে পৌঁছার আগে রাস্তায় মোড় নেয়ার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
স্থানীয় চেয়ারম্যান জানান, তিন বছর আগে ফারক সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি নেন। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও কোম্পানিতে নিয়ে যান ফারুক। সাদ্দামও তিন বছর আগে সৌদিতে পাড়ি জামান।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম বলেন আমরা ঘটনা শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ করেছি। তাদের জন্য আইনি সহায়তা করব।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ কুমিল্লার ৩ যুবক নিহত
সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আপন দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ...



