ফতুল্লার চরাঞ্চল আকবর নগরে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার সকাল থেকে সামেদ আলী বাহিনী ও শওকত আলী চেয়ারম্যান সমর্থিত জাকির বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। শওকত আলী ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সামেদ আলী বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।
সংবাদ পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে সেখানে গেলে তাদের ওপর ককটেল বিস্ফোরণসহ ইট, টেঁটা ছুড়ে মারে জাকির বাহিনী। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, পূর্ব শত্রুতার জের ধরে সামেদ আলী বাহিনীর সাথে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সমর্থিত জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উভয় গ্রুপকে ধাওয়া করে ছত্রভঙ্গ দিলে সামেদ আলী বাহিনী পিছু হটে যায়।
তবে একটি পরিত্যক্ত ইট ভাটার ভেতর থেকে চেয়ারম্যান সমর্থিত জাকির বাহিনী পুলিশের ওপর ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটায় একই সাথে টেঁটা ও ইটের সুরকি ছুড়ে মারে পুলিশ সদস্যদের ওপর।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি বলে তিনি জানান। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলে ও জাকির বাহিনী ইট ভাটার ভেতরে থেকে আক্রমণ করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার শওকত চেয়ারম্যানের বাড়িতে সামেদ আলী বাহিনী হামলা চালিয়ে নারীসহ অন্তত ছয়জনকে মারধর করে আহত করে। এ সময় চেয়ারম্যানের ভাতিজার বাড়ি ভাঙচুর করা হয়।
ফতুল্লায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গুলি
ফতুল্লার চরাঞ্চল আকবর নগরে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।গতকাল সোমবার সকাল থেকে সামেদ আলী বাহিনী...



