তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১৩-১৪ সালের মতো আবারো রাজপথে নাশকতা করা হলে প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বসে থাকবে না। মন্ত্রী বলেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি ও তাদের দোসররা মানুষের ওপর আক্রমণ করেছিল, তাদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, অবরোধের নামে মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছিল। বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাঙ্চুর, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তবে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। জনগণকে সাথে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য। তাদের এই ঐক্য ভাঙ্গার নয়। তাদের এই ঐক্য আছে, থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এসব বিষয়ে সোমবার সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকেই এসব কথা প্রমাণ দিয়েছেন।
‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ওই সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছে। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে-যাতে করে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করতে পারেন।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো: সাইফুর রহমান, বিটিভি’র প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সৈয়দ মোস্তাক আলী এবং নাটোর বিটিভির কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
বিটিভি’র প্রধান প্রকৌশলী মুনীর আহমদ জানান, নাটোরের এই তিনতলা বিশিষ্ট নবনির্মিত টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় অফিস রুম থাকছে। দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
এরপর মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্ব সন্ত্রাসীদের দমন করা। আবার যদি বিএনপির সন্ত্রাসীরা মাঠে নামে পুলিশও বসে থাকবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা সভা-সমাবেশ করেন তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেরা মারামারি করে দোকানপাট ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ বসে থাকবে না। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এ সভায় সভাপতিত্ব করেন।
আন্দোলনের নামে রাজপথে নাশকতা করলে প্রতিহত করবে আ’লীগ : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০১৩-১৪ সালের মতো আবারো রাজপথে নাশকতা করা হলে প্রশাসন ও...



